রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী বঙ্গমাতার অবদান চিরস্মরণীয়-রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য 

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সন্ধ্যা ৭.৩০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের সভাপতিত্বে অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে ‘সংগ্রাম, স্বাধীনতা ও প্রেরণায় বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিজ ক্লাবের সভাপতি উপাচার্যপত্নী ড. নাসরীন লুবনা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের মানুষের মুক্তি এবং অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে  দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন। সেই সময়ে বঙ্গমাতা অনেক সংগ্রাম করেছেন, তখন বঙ্গমাতাই বাহক হিসেবে বঙ্গবন্ধুর নির্দেশনা নিয়ে এসে সেটি সবার মাঝে ছড়িয়ে দিতেন। বঙ্গমাতা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন বঙ্গবন্ধু ছাড়া আমরা সবাই পরাজিত হবো তাই তিনি সব সময় বঙ্গবন্ধুকে প্রেরণা যুগিয়েছেন।

received_678228074212112

মুখ্য আলোচক ছিলেন  নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক রাশেদা খালেক, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামী জীবনের নানান ঘটনা বর্ণনা করেন। স্বাধীনতাপূর্ব বাংলাদেশের রাজনীতিতে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরেন।,

সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী বঙ্গমাতার অবদান চিরস্মরণীয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হিসেবে গড়ে ওঠা, বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু একই সাথে বাঙালির অবিসংবাদিত নেতা হওয়ার পিছনে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু যে আন্দোলন, সংগ্রাম করেছেন এবং বারবার কারাবরণ করেছেন বঙ্গমাতা এই সময় বঙ্গবন্ধুর পাশে ছায়ার মত থেকেছেন। এমন আয়োজন করার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিজ ক্লাবের সভাপতি ড. নাসরীন লুবনাসহ সকল সদস্যকে ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেডিজ ক্লাবের সদস্যবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ