রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

কুলাউড়ায় নতুন জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাহাড়ী টিলায় আরও জঙ্গি আস্তানার সন্ধান ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট ) সকাল ৭ টার দিকে আটককৃত ১৭ জনের মধ্যে ৩ জনকে নিয়ে অভিযান শুরু হওয়া ওই এলাকায় যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। এ অভিযানের নেতৃত্বে রয়েছেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধতন কর্মকর্তারা।

জনতার হাতে গতকাল সোমবার সকালে আটককৃত ১৭ জন জঙ্গীকে ওই দিন রাত ৮ টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেওয়ার পর মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল থেকে অভিযানে নেমেছে।

মৌলভীবাজারের জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের জুগি টিলার বাজার সংলগ্ন পাহাড়ী বাইশহালি টিলার ওই জঙ্গি আস্তানা এলাকায় আরও জঙ্গি আস্তানা রয়েছে এমন সন্দেহে অভিযানে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসব তথ্য উপাত্ত নিয়ে বিস্তারিত বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ