শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে শ্বশুর বাড়িতে বিষপানে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মো.বিপুল মিয়া (২৬) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার চর ধুরুয়া গ্রামের মো.মজিবুর রহমানের ছেলে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরের দিকে বিপুল ঢাকা থেকে শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর তার স্ত্রী পিংকি স্বামীর সাথে কথা বলে রান্নাবান্নার কাজে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তার স্বামী পরিবারের সদস্যদের অজান্তে এক গ্লাস পানি পান করে বিছানায় শুয়ে ছিলেন। ১০-১৫ মিনিট পরে তার স্ত্রী দেখেন তার স্বামী ছটফট করতেছে। পরে বিষের গন্ধ পেয়ে তার স্ত্রী ও শাশুড়ি শৌরচিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের আগে মারা যায় সে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ