শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

ভোলা’র দৌলতখান থানায় হত্যা মামলার পলাতক আসামী শাহবাগ থেকে গ্রেফতার

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ২০১১ সালে ভোলা জেলার দৌলতখান থানায় হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জুয়েল(২৭)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ।

আসামী মোঃ জুয়েল(২৭), ভোলা জেলার দৌলতখান থানাধীন কিলিয়া ভবানীপুর ফরাজীবাড়ী এলাকার বিজয় আহম্মেদের ছেলে ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার, (১৩ আগস্ট, ২০২৩) রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা ।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ,স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক ।

র‌্যাব -৩ জানায়, আটককৃত আসামীর নামে ২০১১ সালে ভোলা জেলার দৌলতখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালাত ধৃত আসামীর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।  মামলার রুজুর পর থেকে ধৃত আসামী এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ