শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - আজই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি জুলাই আন্দোলনকে কটাক্ষ - অভিনেত্রী শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী এসআইবিএলে রাজশাহী-রংপুর অঞ্চলের শাখাসমূহের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সব মানুষের অর্জন’: প্রধানমন্ত্রী শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জের মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ আটক ৫

কর্পোরেট সংবাদ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সহ চোর চক্রের ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হচ্ছে- চোরচক্রের মূলহোতা ১। মোঃ নাজমুল সাকিব হামিম (২১), পিতা-মোঃ আব্বাস আলী, সাং-সস্তাপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ এবং তার সহযোগী ২। মোঃ জুবায়ের আলম (১৯), পিতা-মৃত জালেনুর প্রধান, সাং-মধ্য সস্তাপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ, ৩। মোঃ মোজাম্মেল হোসেন (২৩), পিতা-মোঃ জজ মিয়া, সাং-দক্ষিন ফুলদি, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, ৪। মোঃ আব্দুল্লাহ আল শামীম (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-লাল থুতি ডাঙ্গাপাড়া, থানা-ভুল্লি, জেলা-ঠাকুরগাঁও, ৫। মোঃ হৃদয় রহমান (২৪), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-ইমামপুর, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জগণকে ১৩/০৮/২০২৩ তারিখ ২২৪৫ ঘটিকায় ০২ টি চোরাই মোটরসাইকেলসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

Untitled-1-copy-27

র‌্যাব জানায়, আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও এই চক্রটির রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ