বুধবার, ১০ জুন ২০২৬
বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনাম
কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার পটুয়াখালীতে সেতুতে দৃশ্যমান ত্রুটি, অ্যাপ্রোচে পুরোনো ইটের খোয়া ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ’র বৈঠক অনুষ্ঠিত সরকারি শূন্য পদে দ্রুত নিয়োগ শুরু হবে: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ  নিয়ে এলো “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম” ও মোবাইল অ্যাপ “পিট্রেড”
advertisement
শেয়ারবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে কোম্পানিটির ১৫২ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৮৯৮টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৮১ লাখ ৮৩ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫১ লাখ টাকা।

দেশবন্ধু পলিমার লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বীচ হ্যাচারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, বিডি মনোস্পুল পেপার, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও শমরিতা হসপিটাল লিমিটেড।

সর্বশেষ পাওয়া সংবাদ