শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
আইন-আদালত

বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সব শহিদদের বিরুদ্ধে কটূক্তি করে মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি। এবার তার বিরুদ্ধে খুলনার আদালতে এক হাজার কোটি টাকার মানহানির মামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. আল আমিনের আদালতে জাতীয় পার্টির নেতা মোল্লা শওকাত হোসেন বাবুল বাদী হয়ে মামলাটি করেন। আদালত আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, ‌‘আসামি তাপসী তাবাসসুম ঊর্মি একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকারকে উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আসামির মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। তিনি ওই মন্তব্য করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। সরকার প্রধানকে নিয়ে বাজে মন্তব্য করে তা ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে সরকারপ্রধানের মানসম্মান নষ্ট করেছেন। ড. মুহম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ীসহ অন্যান্য প্রায় শতাধিক পুরস্কারে ভূষিত এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। আসামি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তার এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ন করেছেন।

মামলার বাদী মোল্ল্যা শওকাত হোসেন বাবুল জাতীয় পার্টির (রওশন এরশাদপন্থি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি বলেন, ‘লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাপসী তাবাসসুম ঊর্মি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কিছু এলোমেলো বক্তব্য দিয়েছেন। যেটা উনি করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করেছেন। এ ব্যাপারে রাষ্ট্রদ্রোহিতা এবং এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি। দেশের একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি মামলাটি করেছি।’

উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) তাপসী তাবাসসুম ঊর্মি নিজের ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ঊর্মি গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত