January 23, 2026 - 7:34 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদননিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

spot_img

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেন্টউডে অবস্থিত রব-মিশেলের বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত দম্পতির একাধিক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, ধারণা করা হচ্ছে কিংবদন্তী পরিচালক রব রাইনা (৭৮) ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনাকে (৬৮) হত্যা করেছে তাদেরই পুত্র নিক (৩২)।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই মাদকে আসক্ত নিক। যদিও তার খুন করার বিষয়টি এখনো নিশ্চিত করেনি পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টকে একটি বাড়িতে চিকিৎসা সহায়তার জন্য ডাকা হয়। তারা সেখানে পৌঁছে রব ও মিশেলকে মৃত অবস্থায় পায়।

পুলিশ জানিয়েছে, রব-মিশেল দম্পতির ৩২ বছর বয়সি পুত্র নিক জীবিত আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

‘হোয়েন হ্যারি মেট স্যালি’ সিনেমার শুটিংয়ের সময়ে মিশেলকে হবু স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন অভিনেতা-নির্মাতা রব। ১৯৮৯ সালে বিয়ে করেন তারা। এ দম্পতির তিনটি সন্তান রয়েছে। তারা হলেন জ্যাক (পুত্র), নিক (পুত্র) ও রোমি (কন্যা)।

Reneta
ষাটের দশকে অভিনেতা হিসেবে রুপালি জগতে ক্যারিয়ার শুরু করেন রব। তিনি হলিউডের একজন কিংবদন্তী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ‘স্লিপলেস ইন সিয়াটেল’ এবং ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

পাশাপাশি, তিনি ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’, ‘দ্য প্রিন্সেস ব্রাইড’, ‘হোয়েন হ্যারি মেট স্যালি’ এবং ‘এ ফিউ গুড মেন’-এর মতো কালজয়ী সিনেমাগুলো পরিচালনা করে খ্যাতি অর্জন করেন।

আশির দশকের মাঝামাঝি সময়ে পরিচালনায় নাম লেখান রব রাইনা। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দিস ইজ স্পাইনাল ট্যাপ’। এটি ১৯৮৪ সালে মুক্তি পায়। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো স্ট্যান্ড বাই মি (১৯৮৬), দ্য প্রিন্সেস ব্রাইড (১৯৮৭), হোয়েন হ্যারি মেট স্যালি (১৯৮৯), আ ফিউ গুড মেন (১৯৯২) প্রভৃতি। সূত্র-পিপল ডটকম।

আরও পড়ুন:

যার কারণে প্রেম-বিয়ে ভেঙেছিল কারিশমা-অক্ষয় খান্নার

গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেলেন যারা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...