January 20, 2026 - 12:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদএডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে শেয়ারহোল্ডার গন সরাসরি উপস্থিতি এবং একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।

সভার সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ ও দিদারুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, সিএফও মো. নাজিম উদ্দিন, এফসিএ।

সভাটি পরিচালনা করেন কোম্পানির সেক্রেটারি মো. মনির হোসেন, এফসিএস। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন।

বার্ষিক এই সাধারণ সভায় কোম্পানির ২০২৪–-২৫ অর্থ বছরের কার্যক্রম এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

এ সময় শেয়ারহোল্ডার গন তাদের মূল্যবান ও ইতিবাচক মতামত দেন। তারা কোম্পানির চলমান উদ্যোগ ও সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আরও উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ডিরেক্টরস রিপোর্ট অনুমোদন করেন। এছাড়া ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাবেরও অনুমোদন দেন।

সমাপনী বক্তব্যে কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, এফ সি এস সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডার, অংশীদার, নিয়ন্ত্রক সংস্থা, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণ ও অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...