January 23, 2026 - 7:21 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকমার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

মার্কিন নাগরিকদের নাগরিকত্বের প্রমাণ সঙ্গে রাখতে হবে: স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব

spot_img

ইমা এলিস, নিউ ইয়র্ক: আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের অভিবাসন অধিকারবিষয়ক আইনজীবী অ্যারন রাইখলিন-মেলনিক এ সপ্তাহে একটি প্রতিবেদন ছড়িয়ে দেন, যেখানে বলা হয় মিনেসোটার এক মার্কিন নাগরিককে সম্প্রতি আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা আটক করেন কারণ তিনি দেখতে কেবল ‘সোমালির মতো’।

ওই মার্কিন নাগরিকের ভাষ্য অনুযায়ী, তিনি বারবার এজেন্টদের অনুরোধ করেছিলেন তার ডিজিটাল পাসপোর্ট আইডি দেখতে, কিন্তু তারা তা দেখতে অস্বীকৃতি জানান।

রাইখলিন-মেলনিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ওয়াও। মিস্টার মুবার্শির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ডিএইচএস কর্মকর্তারা তার আইনি অবস্থান যাচাই করতে তার রিয়েল আইডি দেখতে সরাসরি অস্বীকৃতি জানান। বরং তারা তাকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যান স্থানীয় আইসিই প্রসেসিং অফিসে, যাতে তার আঙুলের ছাপ নেওয়া যায় এবং তাদের সিস্টেমে তার তথ্য যাচাই করা যায়।

এর জবাবে কেটো ইনস্টিটিউটের অভিবাসন অধ্যয়ন বিভাগের পরিচালক ডেভিড জে. বিয়ার মন্তব্য করেন, এক সময় নাগরিকত্বের অর্থ ছিল।
এরপর বিয়ারের মন্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্ট গ্রেগরি বোভিনো যাকে হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম ‘কমান্ডার-অ্যাট-লার্জ’ উপাধি দিয়েছেন এবং যাকে সম্প্রতি এক বিচারক শিকাগোতে বর্ডার প্যাট্রোলের বলপ্রয়োগ ও টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন,আইএনএ অনুযায়ী অভিবাসন সংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। রিয়েল আইডি কোনো অভিবাসন নথি নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...