January 23, 2026 - 8:13 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’এ অংশ নিল এনার্জিপ্যাক ফ্যাশনস

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’এ অংশ নিল এনার্জিপ্যাক ফ্যাশনস

spot_img

কর্পোরেট ডেস্ক: এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্প্রতি ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশগ্রহণ করেছে। রাজধানীতে এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১ থেকে ৩ ডিসেম্বর) এ প্রদর্শনীতে ১২৫টিরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৫টি স্টল নিয়ে অংশ নেয়।

আন্তর্জাতিক এই প্রদর্শনীটিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, সোর্সিং এজেন্ট এবং ট্রেড সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বাজার সম্প্রসারণের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় অংশগ্রহণকারীদের জন্য ।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড তাদের প্রস্তুতকৃত পোশাক নিয়ে এই এক্সপোতে স্বতন্ত্র জায়গা করে নেয়। প্রত্যাশা করা হচ্ছে, তাদের এই উপস্থিতি বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করবে এবং রপ্তানির নতুন সম্ভাবনা অনুসন্ধান করতে সহায়ক হবে।

উল্লেখ্য, বাংলাদেশে খুব কম সংখ্যক গার্মেন্টস কারখানা ফরমাল পোশাক উৎপাদন করে থাকে। এনার্জিপ্যাক ফ্যাশনস এ ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং গুণগত মানেও অনন্য। সম্প্রতি, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) থেকে মর্যাদাপূর্ণ ‘এলইইডি প্লাটিনাম স্বীকৃতি’ অর্জন করেছে। তাদের এই অর্জন সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।

এনার্জিপ্যাক শুরু থেকেই জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশ্বমানের পোশাক উৎপাদনের ক্ষেত্রে তারা নিত্যনতুন নকশা, উন্নত প্রযুক্তি এবং টেকসই উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল ভৌমিক এফসিএ বলেন, “এই এক্সপো আমাদের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের খাতসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন দ্বার উন্মোচন করেছে। আমরা এমন কিছু অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের জন্য বৈশ্বিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানানো ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সম্প্রসারণের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...