January 23, 2026 - 7:40 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনবিগ বস ১৯-এর চ্যাম্পিয়ন গৌরব খান্না, পেলেন ৫০ লাখ রুপি

বিগ বস ১৯-এর চ্যাম্পিয়ন গৌরব খান্না, পেলেন ৫০ লাখ রুপি

spot_img

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ এর ১৯তম আসরে বিজয়ী হয়েছেন অভিনেতা গৌরব খান্না। ৩ মাসের বেশি সময় বিগ বসের ঘরে থাকার পর বিজয়ের ট্রফি ছিনিয়ে আনলেন ৪৩ বছরের গৌরব।

রবিবার (৭ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক বলিউড অভিনেতা সালমান খান।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বিগ বস বিজয়ী গৌরব খান্না ট্রফির পাশাপাশি নগদ ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৭ লাখ ৭৯ হাজার টাকার বেশি) পুরস্কার হিসেবে পেয়েছেন। তাছাড়া বিগ বসের ঘরে একটি টাস্ক জয়ের কারণে ১৪ লাখ রুপি দামের নতুন একটি গাড়ি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

পাঁচ প্রতিযোগীকে নিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। তারা হলেন—গৌরব খান্না, ফারহানা ভাট, প্রণিত মোর, তানিয়া মিত্তল, অমল মালিক। এতে ফার্স্ট রানার আপ হয়েছেন ফারহানা ভাট।

বিজয়ী হওয়ার গৌরব খান্না পিঙ্কভিলার সঙ্গে কথা বলেন। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, বিগ বসের ঘরে থাকার সময়ে কখনো হতাশ বা মনখারাপ হয়েছিল কি না? জবাবে গৌরব খান্না বলেন, “বিগ বসের ঘরে কখনো খুব হতাশ বোধ করিনি। আমার রাগ হয়েছিল, যখন ফারহানা আমার টিভি পেশা ও সেই ভক্তদের নিয়ে প্রশ্ন তুলেছিল; যারা গত ২০ বছর ধরে আমাকে টেলিভিশনে সমর্থন করে এসেছেন।”

ফার্স্ট রানারআপ ফারহানা ভাটের অন্যান্য আচরণেও শান্ত ছিলেন গৌরব। এ বিষয়ে এই অভিনেতা বলেন, “ফারহানা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, গালি দিয়েছে, আওরাত বলেছে, গালিজ আদমি বলেছি, তখনো আমার কোনো সমস্যা হয়নি। কারণ এগুলো আমি নিতে পারি।”

বিগ বসের ১৯তম সিজনের গ্র্যান্ড ফিনাল ছিল তারকাখচিত। অনেক চলচ্চিত্র ও টিভি তারকা উপস্থিতি ছিলেন। অভিনেতা কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে তাদের পরবর্তী ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার প্রচারের জন্য উপস্থিত ছিলেন। সানি লিওনি ও করণ কুন্দ্রা ‘স্প্লিটসভিলা এক্স৬’–এর প্রচারের জন্য যোগ দেন। সূত্র-ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন:

১৭ ডিসেম্বর আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

অভিনয়কে বিদায় জানিয়ে দ্বীনের পথে নায়িকা মৌ খান

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...