January 19, 2026 - 11:17 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদহাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

spot_img

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কী-না তা এখনো শতভাগ নিশ্চিত না। তবে এক্ষেত্রে স্থানীয় চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালকে আটকের জন্য বিজিবি সর্বাত্মক প্রচেষ্ঠা চালাচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি বার বার আসছে। কারণ পাচারকারীদের সহযোগিতা ছাড়া সীমান্ত পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

এর আগে, গত শুক্রবার রাত ৯টা থেকে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করে সীমান্ত পথে টহল এবং চেকপোস্ট বসানো হয় জানিয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, এরপর গত শনিবার পুলিশ এবং বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয়। ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তার সঙ্গে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনার দুটি স্থানে একসঙ্গে অপারেশনের প্ল্যান করা হয়। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের পরিকল্পনা করা হয়। পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স এবং অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে।

নালিতাবাড়ীর বারোমারি এলাকায় অপারেশন পরিচালিত হয় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ সময় তাদের পরিবারের তিনজনসহ এখন পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আজ (সোমবার) সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেফতার করা হয়। বতর্মানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দিনাজপুরে খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কর্পোরেট ডেস্ক: দিনাজপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ট্রাস্টের...

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনা সদস্যসহ মোট...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

বেঙ্গল উইন্ডসরের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা...

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব...

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে...

সিরাজগঞ্জ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর...