December 17, 2025 - 1:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিঅনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি

অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে: ক্যাসপারস্কি

spot_img

কর্পোরেট ডেস্ক: অনলাইন শপিং ব্যবসায় ঘিরে এবছর ফিশিং ও ভুয়া অফারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ক্যাসপারস্কির ২০২৫ সালের প্রতিবেদনে জানা গেছে। ক্যাসপারস্কি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেম সেজে তৈরি করা ৬৪ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে। এর প্রায় অর্ধেকই অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে পাঠানো হয়েছিল। একই সময়ে গেমিং প্ল্যাটফর্মগুলোও সাইবার আক্রমণের বড় লক্ষ্য ছিল।

ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেওএসএন) জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেম-এর ছদ্মবেশে তৈরি করা ৬৩,৯৪,৮৫৪ টি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে তারা। এর মধ্যে ৪৮.২ শতাংশই ছিল অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে। একই সময়ে গেমিং প্ল্যাটফর্মে হামলার চেষ্টার সংখ্যা ২ কোটিরও বেশি, যার মধ্যে শুধু ডিসকর্ডকেই ব্যবহার করে ১ কোটি ৮৫ লাখের বেশি হামলা শনাক্ত হয়েছে।

ব্ল্যাক ফ্রাইডে ঘিরে অনেক স্প্যাম মেইল পাঠিয়েছিলো সাইবার অপরাধীরা। নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই ১ লক্ষ ৪৬ হাজার ৫৩৫টি স্প্যাম ইমেইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি। এর মধ্যে ২ হাজার ৫৭২টি এসেছে সিঙ্গেলস ডে উপলক্ষে। এসব ইমেইলের বহু অংশই আগের বছরের টেমপ্লেট পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে এবং অ্যামাজন, ওয়ালমার্ট, আলিবাবা–সহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে পাঠানো হয়েছে। বিনোদন প্ল্যাটফর্মকেও ছাড় দেয়নি সাইবার অপরাধীরা। ২০২৫ সালে ৮ লাখের বেশি নেটফ্লিক্স এবং ৫ লাখের বেশি স্পটিফাই–সংশ্লিষ্ট ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে ক্যাসপারস্কি।

ই–কমার্স ছাড়াও সাইবার অপরাধীরা গেমিং সিস্টেম, যেমন- স্টিম, প্লেস্টেশন, এক্সবক্স’কেও টার্গেট করেছে, যেখানে ২০ লাখ ৫৪ হাজারের বেশি ফিশিং প্রচেষ্টা ধরা পড়ে। গেমিং সফটওয়্যার সেজে ছড়িয়ে পড়া ম্যালওয়ারও বছরজুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার মধ্যে মোট ২ কোটি ১৮ হাজার ৮৯৭টি ম্যালওয়ার শনাক্ত করেছে ক্যাসপারস্কি। এর মধ্যে ডিসকর্ড থেকেই শনাক্ত হওয়া ম্যালওয়ার চেষ্টার সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ৫৬৬, যা ২০২৪ সালের তুলনায় ১৪ গুণ বেশি।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা বলেন, “এ বছরের তথ্য বলছে, সাইবার অপরাধীরা এখন পুরো ডিজিটাল দুনিয়া জুড়েই সক্রিয়। তারা অনলাইন শপিং, গেমিং, স্ট্রিমিং ও যোগাযোগ প্ল্যাটফর্ম সব জায়গায় ব্যবহারকারীর চলাচল লক্ষ্য করে নিজের কৌশল বদলায় এবং পরিচিত পরিবেশের ভেতরে লুকিয়ে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য অনলাইন কেনাকাটার ক্ষেত্রে নিয়মিত সতর্ক থাকা এবং বেসিক নিরাপত্তা অভ্যাস মানা এখন আরও জরুরি বলে মনে করছে ক্যাসপারস্কি।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় চরিত্রে বলিউড অভিষেক আরিফিন শুভর

বিনোদন ডেস্ক: প্রথমবারের বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লিড রোলে দেখা...

এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে...

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা-মাকে...

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক: ১৬ ডিসেম্বর থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, নারী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা এক নারী। মঙ্গলবার (সকাল)...

সাতক্ষীরায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৬

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলেসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত দুদিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ১৩জন...

৩ মাস পর ভারতীয় ট্রাকে তল্লাশিতে মিললো অবৈধ পণ্যের ভাণ্ডার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আটক তিন মাস পর থাকা একটি সন্দেহজনক ভারতীয় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত, কাগজপত্রবিহীন ও নিষিদ্ধ...