শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ফটো গ্যালারী

ফের বড় পর্দায় অজয়-টাবু জুটি

বিনোদন ডেস্ক : সামনেই মুক্তি পেতে চলেছে অজয় ​​দেবগণের ‘ভোলা’। এর আগে দৃশ্যম ২-তে বড়পর্দায় এসেছিলেন অজয়। টাবুর সঙ্গে অজয়ের যুগলবন্দী পর্দায় সুপারহিটও। ফের একবার সিলভার স্ক্রিনে দেখা যাবে অজয়-টাবু জুটিকে। এই ছবির পরিচালক এবং প্রযোজক স্বয়ং অজয় ​​দেবগণ। এই নিয়ে চতুর্থ ছবি পরিচালনা করছেন সিংহম অভিনেতা। এর আগে তাঁর পরিচালনায় ইউ মি অর হাম, শিবায়, রানওয়ে ৩৪ মুক্তি পেয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন অজয়। ক্য়াপশনে লিখেছেন- ‘ভোলা, দ্য স্টোরি অফ এ ওয়ান ম্যান আর্মি।’

ভোলা তামিল হিট ‘কাইথি’- ছবির অফিসিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল। এক শিব ভক্তকে ঘিরে আবর্তিত হবে এই ছবির চিত্রনাট্য। বিভিন্নভাবে সেই ব্য়ক্তিকে ভিলেনদের সঙ্গে লড়াই করতেও দেখা যাবে। ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয় করছেন অজয়। ‘ভোলা’ চারিত্রিক বৈশিষ্ট্যে একেবারে নির্ভীক। যে কোনও ধরনের চ্যালেঞ্জের জন্য সবসময় প্রস্তুত সে। অন্য়দিকে টাবুকে দেখা যাবে এক আইপিএস অফিসারের ভূমিকায়।

এছাড়াও ছবিতে সঞ্জয় মিশ্র, বিনীত কুমার এবং গজরাজ রাও মতো অভিনেতারা রয়েছেন। অজয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার ভিডিয়ো পোস্ট করেছিলেন। টিজারে দেখা যায় দুর্দান্ত অ্যাকশনের কিছু দৃশ্য়ও। সেখানে একটি দৃশ্যে ত্রিশূল ঘোরাচ্ছেন অ্যাকশন হিরো অজয়। সব মিলিয়ে এই ছবির জন্য অপেক্ষা ধরে রাখতে পারছেন না অজয়ের অনুরাগীরা।
মূল ছবি ‘কাইথি’-র গল্পটি তৈরি হয়েছিল এক ব্য়ক্তির জীবনকে কেন্দ্র করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সবার আগে তাঁর মেয়ের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু তাঁর পথের বাধা হয়ে দাঁড়ায় পুলিস এবং মাফিয়ারা। তাঁদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কাহিনিই দেখা গিয়েছিল সিলভার স্ক্রিনে।

ছবিতে স্টাইলিস্ট রাধিকা মেহরা কীভাবে ছবির খলনায়ক-সহ সকল অভিনেতাদের একটু অন্যভাবে এই সিনেমায় তুলে ধেরেছেন সে বিষয় অজয় ​​মুখ খুলেছেন। তিনি জানান যে এই ফিল্মে ভোলার মুখোমুখি হওয়া প্রতিটি চরিত্রের আলাদা আলাদা পরিচয় তৈরি করাটাই তাঁর উদ্দেশ্য় ছিল। তিনি আরও বলেন,’ভোলার জীবনে সবথেকে বড় পাগল সে নিজে, ভিলেনরা সেখানেই নগন্য।’ আগামী ৩০ মার্চ মুক্তি পাবে বহু প্রতিক্ষীত এই ছবি। দর্শকের এই ছবি কেমন লাগে এখন সেটাই দেখার। সূত্র-জিনিউজ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত