January 23, 2026 - 7:26 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাপিএসএলে খেলবেন মুস্তাফিজুর

পিএসএলে খেলবেন মুস্তাফিজুর

spot_img

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে এই পেসারকে বাদ দিতে বিকল্প বেঁছে নিতে অনুরোধ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

কিন্তু বিসিসিআই চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেয়ার পর ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না খেলার চূড়ান্ত ঘোষণা দিয়েছে, অন্যদিকে ‘কাটার মাস্টারকে’ সাদরে বরণ করে নিতে মুখিয়ে আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।

আইপিএল থেকে মুস্তাফিজকে সরিয়ে দেয়ার পর থেকেই গুঞ্জন ছিল পাকিস্তানের একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী। সম্প্রতি পিএসএলের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুস্তাফিজকে নিয়ে করা একটি পোস্ট সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। ধারণা করা হচ্ছে, আইপিএলের দরজা বন্ধ হলেও পিএসএলের দরজা তার জন্য এখন পুরোপুরি খোলা।

লন্ডনভিত্তিক জনপ্রিয় পাকিস্তানি সঞ্চালক ও কমেডিয়ান সালমান মালিক এই ইস্যুতে একটি আবেগঘন পোস্ট করে মুস্তাফিজের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,‘যদি একজন বাংলাদেশিকে নিষিদ্ধ করে তারা (ভারত) খুশি হয়, তবে হতে দিন। আমরা পাকিস্তানিরা আমাদের বাংলাদেশি ভাইকে পিএসএলে স্বাগত জানাতে পারলে অত্যন্ত খুশি হবো।’ তার এই মন্তব্য দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মুস্তাফিজের সঙ্গে বিসিসিআই-এর আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে সাফ জানিয়ে দেয়া হয়েছে, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে না। বিসিবির এই কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে আইসিসি বিকল্প ভেন্যু ও নতুন সূচি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজকে নিয়ে চেন্নাই ও দিল্লির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কলকাতার। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কেকেআর, যা ছিল আইপিএলে যেকোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

আরও পড়ুন:

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর 

বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, বাদ পড়লেন শান্ত-জাকের

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...