January 23, 2026 - 8:27 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যঅনলাইনে ভ্যাট রিফান্ড চালু, টাকা যাবে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, টাকা যাবে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক : করদাতাদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভ্যাট রিফান্ড বা ভ্যাট ফেরতের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা পাওয়ার জন্য করদাতাদের আর সশরীরে অফিসে যেতে হবে না।

বুধবার (৭ জানুয়ারি) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তিতে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এনবিআর অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বর্তমান (e-VAT) পদ্ধতিতে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN (Bangladesh Electronic Fund Transfer Network) নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে করদাতার পাওনা টাকা সরাসরি তার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

নতুন এই ব্যবস্থায় করদাতা তার মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমেই অনলাইনের রিফান্ড বা টাকা ফেরতের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ স্বয়ংক্রিয়ভাবে করদাতার ব্যাংক হিসাবে চলে যাবে।

আজ এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনেই তিনি ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেন। অনুষ্ঠানে করদাতাদের প্রতিনিধি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এনবিআর জানায়, এই মডিউল চালুর ফলে রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত হবে। আবেদন করা থেকে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ঘরে বসেই সম্পন্ন করা যাবে। এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনবিআর আশা করছে, ডিজিটাল কর ব্যবস্থাপনার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে করদাতারা এনবিআর-কে পূর্ণ সহযোগিতা করবেন।

আরও পড়ুন:

বাড়ি কিনতে ঋণের সীমা দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক, দেওয়া হবে সর্বোচ্চ ৪ কোটি টাকা

জ্বালানি তেল ও অপরিশোধিত তেল আমদানির প্রস্তাব অনুমোদন

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...