January 23, 2026 - 8:56 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদআইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

spot_img

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শপিং ব্যাগ সুপারমার্কেট (চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার রিটেইল ডেস্টিনিশন) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) আইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেট এর কর্মকর্তাগণ এর উপস্থিতিতে শপিং ব্যাগ সুপারমার্কেট এর কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই চুক্তির আওতায় এখন থেকে আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক নানান ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার মোঃ মঞ্জুরুল মুমিন এবং শপিং ব্যাগ সুপারমার্কেট এর পক্ষে স্বাক্ষর করেন শপিং ব্যাগ সুপারমার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন-আইএফআইসি ব্যাংক এর খাতুনগঞ্জ শাখার, শাখা ব্যবস্থাপক শেখ সামসুদ্দিন বায়েজীদ, আগ্রাবাদ শাখার হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন শাহাদাত কবির এবং শপিং ব্যাগ সুপার মার্কেট এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ জাফর উল্লাহ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকগণ শপিং ব্যাগ সুপারমার্কেট এ ৩% বিশেষ ছাড়, শেফস টার্মিনাল ফুড কোর্ট এ ১০% ছাড়, কিডস প্লে ল্যান্ড এর প্রবেশ টিকিটে ৩০% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, প্রমোশন ও ইভেন্টে আর্লি এক্সেস, এক্সক্লুসিভ কাস্টমার প্রিভিলেজ এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...