January 23, 2026 - 8:47 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদদেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশে প্রথমবারের মতো চালু হলো ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বা সনি-স্মার্ট রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশীপ শোরুমে এটি স্থাপন করেছে।

মঙ্গলবার সকালে সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এবং সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে সনি-স্মার্ট হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধন উপলক্ষ্যে সনি’র ৭৫ ইঞ্চি টিভি মিলছে মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায়, সঙ্গে থাকছে গোল্ড’স জিম ভর্তিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও সনি’র সাউন্ড সিস্টেম বার সিক্স মিলছে মাত্র ৪৯ হাজার ৯০০ টাকায়। সনি-স্মার্ট উত্তরা শোরুম থেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (০৬ থেকে ০৮ জানুয়ারি, ২০২৬) কেনাকাটায় প্রথম ৩০ জন ক্রেতারাই কেবল উপভোগ করতে পারবেন এসব সুবিধা।

এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার থেকে শুরু হয়েছে সনি-স্মার্টের ইংরেজি নববর্ষের ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে ‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ শিরোনামে চালু হওয়া অফারের আওতায় সনি’র বিভিন্ন সাইজের টিভিতে ক্রেতারা পাচ্ছেন গোল্ড’স জিম ভর্তিতে ব্যবহারযোগ্য আকর্ষণীয় ক্যাশ ভাউচার। ৯৮ ও ৮৫ ইঞ্চির টিভিতে থাকছে আড়াই লাখ টাকা, ৭৫ ইঞ্চিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং ৬৫ ও ৫৫ ইঞ্চির টিভিতে ১ লাখ ৫৫ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও নববর্ষের এই অফারের আওতায় সনি’র বিভিন্ন সাইজের টিভিতে ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্য, ডিজিটাল ওয়ারেন্টি এবং বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে বিনাসুদে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা।

সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মাধ্যমে সনি-স্মার্ট বাংলাদেশের গ্রাহকদের হাতের নাগালে বিশ্বখ্যাত প্রযুক্তি নিয়ে এসেছে। সনি এবং স্মার্ট বরাবরই গুণগত পণ্য, নতুনত্ব এবং গ্রাহক সেবা নিশ্চিত করে যাচ্ছে। তাঁদের এই যাত্রায় আমরা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড’স জিম অংশীদার হয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। গ্রাহকসেবা বাস্তুতন্ত্র বজায় রাখতে এবং সত্যিকারের মূল্য সংযোজন নিশ্চিত করতে আমাদের এই অংশীদারিত্ব কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’

এসময় সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, ‘সনি-স্মার্ট সবসময় বাংলাদেশের ক্রেতাদের জন্যে নতুনত্ব নিয়ে হাজির হয়। এবার আমরা চালু করলাম দেশের প্রথম সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার। এছাড়াও আমরা আন্তর্জাতিক ব্যায়ামাগার প্রতিষ্ঠান গোল্ড’স জিমের সাথে অংশীদারের মাধ্যমে নতুন বছরের অফার চালু করলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা চাই আমাদের গ্রাহকেরা গুণগত মানের পণ্য ব্যবহার করে বিনোদিত হবেন। একইসঙ্গে তাঁরা তাঁদের ফিটনেসও যাতে বজায় রাখতে পারেন, সে বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এজন্যে আমরা গোল্ড’স জিমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকসেবায় নতুন একটি পালক যুক্ত করলাম।’

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...