January 23, 2026 - 7:10 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

spot_img

কপোরেট সংবাদ ডেস্ক : গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া নির্বাহীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সময় নানা বাস্তবতা ও রাজনৈতিক কারণে দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা বা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই শূন্যতা পূরণ করতেই দলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যুক্তরাজ্যে প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় ৩০ ডিসেম্বর তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেন।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই আজ গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...