January 23, 2026 - 7:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeশেয়ার বাজারপুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি আনার বিষয়ে সরকারের সম্মতি

পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানি আনার বিষয়ে সরকারের সম্মতি

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও সরকারি অংশীদারিত্ব থাকা বহুজাতিক কোম্পানিগুলোর (এমএনসি) শেয়ার পুঁজিবাজারে আনার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার।

একাধিক লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে আনা হবে। অন্যদিকে, বহুজাতিক কোম্পানিগুলো জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত তাদের নিজ নিজ বোর্ড সভায় নেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ে বুধবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ড. আবু আহমেদ।

বৈঠকে ১০টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাণিজ্য উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। আইসিবি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর দুই চেয়ারম্যানও বৈঠকে অংশ নেন।

তালিকায় থাকা ১০টি কোম্পানি হল- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন গ্যাস কোম্পানি লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সিনোভিয়া বাংলাদেশ লিমিটেড, নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারবাজার এখন অনেকটাই নিয়ম-নীতির কাঠামোতে ফিরে এসেছে। তাই এখন বাজারের গভীরতা বাড়ানো ও আস্থা পুনরুদ্ধারে মনোযোগ দিতে হবে।

তিনি বলেন, আস্থা ফিরিয়ে আনতে আমরা শক্তিশালী, মৌলিকভাবে শক্তিশালী রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

বহুজাতিক কোম্পানির বিষয়ে তিনি বলেন, সরকারের কিছু কোম্পানিতে শেয়ার থাকলেও সেগুলো তালিকাভুক্ত নয়। প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। কোম্পানিগুলো জানিয়েছে যে সিদ্ধান্ত তাদের বোর্ড সভায় নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়েছে।

সময়সীমার বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, তিনি কোম্পানিগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তালিকাভুক্তি জটিল একটি প্রক্রিয়া এবং কোম্পানি আইন অনুসরণ করতে হবে।

আগের বৈঠকগুলো ফলপ্রসূ না হওয়ার বিষয়ে উদ্বেগের জবাবে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে শেয়ার ছাড়ার আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছে।

আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ বলেন, সরকারের এ উদ্যোগ জনস্বার্থে নেওয়া। ‘জনস্বার্থের চেয়ে বড় কোনো স্বার্থ নেই। তিনি ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডে ইউনিলিভারসহ অন্যান্য বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তির উদাহরণ টেনে প্রশ্ন তোলেন, নেসলে যদি বোম্বে (মুম্বাই) শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে, তবে বাংলাদেশে সমস্যা কোথায়?’

তিনি আরও বলেন, তালিকাভুক্তিতে উৎসাহ দিতে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা বিবেচনা করা যেতে পারে। তারা যদি এগিয়ে না আসে, তাহলে কর বাড়াতে হতে পারে। অন্যথায় বহুবছর অপেক্ষা করতে হবে বলেও সতর্ক করেন।

বৈঠকে কোম্পানিগুলো সম্মতি দিয়েছে কি না-জানতে চাইলে আবু আহমেদ বলেন, জনসাধারণের প্রত্যাশা এবং পুঁজিবাজারে তাদের তালিকাভুক্তির প্রবল চাহিদার বিষয়টি তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে, তবে প্রায়ই বিলম্ব ঘটে। সরাসরি তালিকাভুক্তিতে বিলম্বের কোনো কারণ দেখি না।

আইসিবি চেয়ারম্যান আরও বলেন, ইউনিলিভার বাংলাদেশে সরকারের প্রায় ৪০ শতাংশ শেয়ার রয়েছে। আমরা তো পাঁচ শতাংশও বিক্রি করতে বলছি না। সরকার কি নিজের শেয়ার বিক্রি করতে পারে না? তারা বলছে বিদেশ থেকে বোডের্র অনুমোদন লাগবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...