January 23, 2026 - 8:11 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদটানা দ্বিতীয়বারের মতো ‘নাম্বার ওয়ান’ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

টানা দ্বিতীয়বারের মতো ‘নাম্বার ওয়ান’ মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ১৭তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে মোবাইল হ্যান্ডসেট ক্যাটাগরিতে শাওমিকে টানা দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ডেপুটি কান্ট্রি ম্যানেজার লিউ চাং এবং মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মো. আসাদুজ্জামান বলেন, ‘পরপর দুইবার এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। বাংলাদেশের শাওমি ফ্যানদের আস্থা ও ভালোবাসাই এ অর্জনের মূল শক্তি। শুধু স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নয়, পূর্নাঙ্গ টেকনোলোজি ব্র্যান্ড হিসেবে সামনের দিনগুলোতে বাংলাদেশের শাওমি ফ্যানরা যেন আইওটি প্রযুক্তির আরও উদ্ভাবনী পণ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করছি আমরা। ব্র্যান্ড ফোরামের এ স্বীকৃতি এ পথচলাকে আরও অনুপ্রাণিত করবে’।

বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই যথাযথ মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন, অফিসিয়াল রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য আফটার-সেলস সেবা প্রদানের মাধ্যমে সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে শাওমি। দেশের মানুষের কাছে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে এবং উদ্ভাবনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করে তুলতে ব্র্যান্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বাংলাদেশে প্রচলিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে অনুপ্রাণিত ও সম্মানিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের হাত ধরে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা। বছরের সেরা ব্র্যান্ড বাছাই করতে ‘এনসার্চ লিমিটেড’ বাংলাদেশের সব বিভাগীয় শহর ও গ্রামাঞ্চল জুড়ে একটি জরিপ পরিচালনা করে। ১২ হাজার ৪০০ নারী-পুরুষের অংশ্রগ্রহণে এ জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়। এ বিবেচনার ভিত্তিতেই বিজয়ী নির্বাচিত করা হয়।

শাওমির এ সাফল্যের পেছনে রেডমি নোট সিরিজের তুমুল জনপ্রিয়তা একটি মূল কারণ হিসেবে কাজ করেছে। আর তাই খুব শীঘ্রই বাংলাদেশে নতুন প্রজন্মের নোট সিরিজ উন্মোচনের পরিকল্পনা করেছে কোম্পানিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

২৮ জানুয়ারি ইনডেক্স এগ্রোর পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেড পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

ইফাদ অটোসের পর্ষদ সভা ২৮ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য...

ইনটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেড এর পর্ষদ সভা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়,...

ইউসিবি কর্মীদের সন্তানের জন্য স্কলাস্টিকা-তে বিশেষ ছাড়

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীদের সন্তানদের জন্য দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলাসটিকায় লেখাপড়ার বিশেষ সুযোগ তৈরি হয়েছে। এ লক্ষ্যে ইউসিবি ও...

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু নির্ধারণের বিষয়টি আইসিসির প্রতি পুনরায়...

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...