মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এবারের ঈদযাত্রায়ও সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে পুলিশ সচেষ্ট রয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, সাধারণ মানুষ যাতে ঈদের সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ইফতার, তারাবিহ ও সেহরির সময়ে এমনভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, রোজায় ইফতারের আগে যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান নিজে রাস্তায় ইফতার করেছেন। যানজট নিরসনে ট্রাফিকের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে চলেছে। পাশাপাশি রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা সতর্ক রয়েছেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা সুনিশ্চিত করতে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

মাদকের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, এসব ক্ষেত্রে পুলিশের কোনো সদস্যও যদি জড়িত থাকে সেক্ষেত্রেও ‘শূন্য সহিষ্ণুতার’ নীতি দেখানো হচ্ছে। এ সময় ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ