সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
শনিবারের মধ্যে বেসরকারি ক্লিনিকে লেবার রুম বাধ্যতামূলক, না হলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ১২ জুলাই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা প্রজ্ঞাপন জারি - নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের আরও ৭৭ জন বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই সিরাজগঞ্জে সব সরকারি সিসি ক্যামেরা বিকল নিউইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু রোনালদোর 'লাস্ট ড্যান্স' নাকি ইয়ামালের রাজত্ব? টেক্সাসে আজ ফুটবল বিশ্বের চোখ!
advertisement
জাতীয়

বিভাগীয় কমিশনার ও ডিআইজির ঘুমধুম সীমান্ত পরিদর্শন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বিভাগীয় কমিশনার ও ডিআইজির ঘুমধুম সীমান্ত পরিদর্শন বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও ডিআইজি নুরে আলম মিনা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে সীমান্ত পরিদর্শন করেন তারা।

মিয়ানমারে চলমান সংঘাতের জে‌র ও এসএসসি পরীক্ষার সময়ে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এবং সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, আমরা প্রথ‌মে বান্দরবান সীমান্ত এলাকা পরিদর্শন করেছি। তবে আমরা এখানে কোনো সমস্যা দেখ‌তে পাইনি। আমার মনে হচ্ছে যে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি ব‌লেন, যেসব বিদেশি এখানে আশ্রয় নিয়েছেন তা‌দের ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে ও মন্ত্রণালয়ে আলাপ হচ্ছে। আশা করছি শীঘ্রই এক‌টি সিদ্ধান্ত আস‌বে তা‌দের ফেরত পাঠা‌নোর ব্যাপারে।

তিনি আরও ব‌লেন, সীমান্তে থাকা দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেওয়া হ‌য়ে‌ছে। ইতোমধ্যে নতুন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য অনু‌মোদনও এসেছে। আশা করছি এতে কোনো সমস্যা হবে না।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ব‌লেন, সীমান্ত এলাকাটা মূলত বিজিবির তত্ত্বাবধা‌নে। তারপরও আমরা এসেছি। এখানকার পরিস্থিতি খুবই ভালো। তবে মাঝে মধ্যে সীমান্তের ওপারে ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এতে এলাকাবাসীরা আতঙ্কে থা‌কেন। তারপরও আমরা সীমান্ত পরিদর্শন ক‌রে কোনো খারাপ পরিস্থিতি দেখিনি।

সীমান্ত পরিদর্শনের সময় কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পু‌লিশ সুপার মাহফুজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছি‌লেন।

সর্বশেষ পাওয়া সংবাদ