শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ডোনাল্ড ট্রাম্প নরসিংদীতে তেলের ট্যাংকারে মিলল ৯২ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
advertisement
অর্থ-বাণিজ্য

পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

রোববার (৫ জুলাই) তেজগাঁওয়ে বিসিক ভবনে পাঁচ দিনের এই মেলা রোববার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে ঢাকায় তেজগাঁও বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন।

মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্য ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে ৫৬ টি স্টল রয়েছে। 

৫ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক ভবনের নিচতলায় এ মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ