রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

কুয়াশায় বিঘ্ন ঘটতে পারে বিমান ও নৌ চলাচল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী তিনদিন দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া কোথাও কোথাও মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪৪ মিনিটে।

আগামীকাল বুধবার খুলনা বিভাগের দু এক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পারে।

বৃহষ্পতিবার রাজশাহী,ঢাকা,খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

অন্যদিকে, পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ