রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

চলতি বছরই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শেষ হবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সমাপ্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।

সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুতে দৈনিক ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে এবং পদ্মা সেতুতে যানবাহন এ পর্যন্ত টোল আদায় হয়েছে ১২৫২ কোটি টাকা। চলতি বছরে জুনের মধ্যেই গাজীপুরে বিআরটিএ প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল তাবোল কথা বলছেন। দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সেটা হয় না।

এর আগে সকালে সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন সেতুমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ