রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ : নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ‘সবার জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে গ্যাসের কিছুটা সংকট রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এ সংকট দূর করার সর্বোচ্চ চেষ্টা চলছে।’

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ , ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে আগামী তিন বছরের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের একটি খসড়া পরিকল্পনা হাজির করেছেন টানা তৃতীয় মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গ্যাস উত্তোলনের বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘দেশে শিল্প কলকারখানা বেড়ে চলেছে। এটাকে মাথায় রেখে আমাদের গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মনোযোগী হতে হচ্ছে। আরও ১০০টি নতুন গ্যাস কূপ খননকাজ আমরা শিগগির শুরু করব।’

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা বিষয়টি নিয়েও কাজ করছি। বোরো উৎপাদন ঠিক রাখতে হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে।’

নসরুল হামিদ বলেন, ‘সামনে আমাদের আরও চ্যালেঞ্জ আসতে পারে। ওসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।’

সর্বশেষ পাওয়া সংবাদ