রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

শেখ হাসিনাকে ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।’

দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখব।’

জর্জিয়া মেলোনি আরো বলেছেন, ‘আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ সূত্র-বাসস।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলের বিরুদ্ধে দ.আফ্রিকার গণহত্যা মামলায় বাংলাদেশের সমর্থন

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ