রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
পরিপত্র জারি - সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ"
advertisement
জাতীয়

শিক্ষামন্ত্রীর পিএস হলেন শাহগীর আলম

নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলেরর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলম। এর আগে নওফেল শিক্ষা উপমন্ত্রী থাকাকালীন তার একান্ত সচিব ছিলেন শাহগীর আলম।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। শাহগীর আলম এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।

গত বছরের ১১ ডিসেম্বর তাকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ