রবিবার, ০৫ জুলাই ২০২৬
রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনাম
ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা কোকা-কোলার রিটেইল ডিস্ট্রিবিউশন কার্যক্রমে অপারেশনাল এক্সেলেন্স নিশ্চিত করছে প্রিয়শপ সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে - বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ প্রতি ১০ বেডে ১ জন চিকিৎসক বাধ্যতামূলক - বেসরকারি হাসপাতালে কঠোর মনিটরিংয়ের নির্দেশ" প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো চমক কানাডার রূপকথার অবসান, টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনালে মরক্কো ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু মদ্যপ হয়ে অশোভন আচরণ - প্রধান শিক্ষক রুহুল আমিনের এমপিও স্থগিত
advertisement
জাতীয়

শেখ হাসিনাকে রাশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় রাশিয়ার দূতাবাস এ তথ্য জানায়।

রাশিয়ার দূতাবাস সূত্রে বলা হয়, রুশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশন সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবগঠিত সরকার প্রধানের পদে নিয়োগ লাভ করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের চেতনায় অব্যাহতভাবে বিকশিত হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে সরকারি পর্যায়ে সক্রিয় যৌথ কার্যক্রম বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার সহায়ক হবে। এটি সম্পূর্ণরূপে রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পূরণ করবে।’

মিশুস্তিন শেখ হাসিনার সুস্বাস্থ্য, সুস্থতা ও দায়িত্বশীল কর্মকান্ডে সাফল্য কামনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ