মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করলো এনসিসি ব্যাংক এসআইবিএল সিকিউরিটিজের ৭৪তম বোর্ড সভা অনুষ্ঠিত শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা গৌরীপুরে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা
advertisement
জাতীয়

শেখ রাসেল ও পরিবারের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক : শহীদ শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্রের ৬০তম জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানার সাথে আজ বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি শেখ রাসেল দিবস হিসেবেও পালন করা হয়।

এরআগে সকালে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা বনানী কবরস্থানে যান।

তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সেখানে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে যোগ দেন।

পরে বঙ্গবন্ধুর দুই কন্যা শহীদদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মম হত্যার শিকার হন।

২০২১ সালে মন্ত্রিপরিষদ বিভাগ ‘ক’ বিভাগের আওতায় ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস হিসেবে ঘোষণা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ