শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
কর্পোরেট

গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করলো এনসিসি ব্যাংক

আন্তর্জাতিক এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে এনসিসি ব্যাংক এসএমই গ্রাহক সমাবেশ ও ওপেন ক্রেডিট ডিসবার্সমেন্ট প্রোগ্রাম এর আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এসমএই গ্রাহকদের মধ্যে মোট ২০ কোটি ৫০ লাখ টাকার অনুমোদিত ঋণের সম্মতিপত্র বিতরণ করা হয়।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি এবং হেড অব সাস্টেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও ঢাকা আউটর্স্কাট অঞ্চলের প্রধান মোঃ জসিম উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দসহ এসএমই উদ্যোক্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, "দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ| এই খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রিফাইন্যান্স, প্রিফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে, যা উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করেছে। এনসিসি ব্যাংকও ধারাবাহিকভাবে সিএমএসএমই অর্থায়ন সম্প্রসারণে সফলতা অর্জন করছে এবং ভবিষ্যতেও এ খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে দেশের উদ্যোক্তাদের পাশে থাকবে।"

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, "বর্তমানে এনসিসি ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর প্রায় ২৪ শতাংশ সিএমএসএমই খাতে বিনিয়োগ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ব্যাংক কাজ করছে| বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স ও প্রিফাইন্যান্স স্কিম, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা উন্নয়ন, এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংক সারা দেশে উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করছে।"

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম. খোরশেদ আলম বলেন, "টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সিএমএসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এনসিসি ব্যাংক সবসময় উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক আর্থিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে এসএমই গ্রাহকদের জন্য 'এনসিসি কমার্শিয়াল বিল্ডিং লোন', 'এনসিসি কমার্শিয়াল ভেহিক্যাল লোন', 'এনসিসি সাপ্লাই চেইন ফাইন্যান্স' এবং 'এনসিসি এসএমই বিজনেস অ্যাকাউন্ট'সহ নতুন চারটি বিশেষায়িত পণ্য চালু করা হয়েছে। পাশাপাশি 'এনসিসি অলওয়েজ' অ্যাপ, এসএমই ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড, কিউআর কোড ও চ্যাটবট সেবা চালুর মাধ্যমে এসএমই ব্যাংকিংকে আরও আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নতুন কাস্টমাইজড পণ্য ও সেবা চালু করা হবে।" এসময় তিনি গ্রাহকদের ঋণ অনুমোদনের প্রক্রিয়া আরও সহজতর ও দ্রুতকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ