মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে 1st Quarterly Un-Audited Financial Statements (Q1) for the Quarter ended on March 31, 2026 of Phoenix Finance and Investments Ltd. Price Sensitive Information of Phoenix Finance and Investments Ltd. কাতারে জব্দ থাকা ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
advertisement
জাতীয়

৩ দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর। এখন অবশ্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল। তবে কাঙ্ক্ষিত সেবা মিলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর। এদিকে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য টানা তিন দিন বন্ধ থাকার পর আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু করেছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে আগের সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এরপর আগের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোট্রেন নিয়মিত চলাচল করছে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বৃদ্ধি করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে। এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে। ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ