সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

বিমানের ভেতর যাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

কর্পোরেট সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরীর’ লন্ডন ও নিউইয়র্কগামী ফ্লাইটে করে তিনি তার এই যাত্রা শুরু করেন।

আর লন্ডনের পথে উড়াল দেওয়ার আগে বিমানটির ভেতর থাকা অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। হেঁটে হেঁটে যাত্রীদের খোঁজখবর নেন তিনি। এছাড়া বিমানের ক্রুদের সঙ্গেও কুশল বিনিময় ও এক শিশুকে আদর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

pm hasina 2 20230918011025 jpg

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি রোববার সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাত ৯টা ৫ মিনিটে তিনি লন্ডন পৌঁছান।

pm hasina 20230918011053 jpg

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চার ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটির ১৭ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ