শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি

বাজারে ওষুধের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চুক্তিভিত্তিক উৎপাদনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। সম্প্রতি এ লক্ষ্যে সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিটি। 

রোববার (২৮ জুন) অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, কোম্পানির উৎপাদিত ওষুধের বাড়তি চাহিদা পূরণ এবং নতুন ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়াতেই সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে এ চুক্তি করা হয়েছে।

এর আগে বাজারে ওষুধের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন কার্যক্রম শুরু করেছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ