সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

সার্ভে খতিয়ানের তথ্য চেয়ে ডিসিদের কাছে চিঠি

নিজস্ব প্রতিবেদক: দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে উপজেলাভিত্তিক সার্ভে খতিয়ানের বিভিন্ন তথ্য চেয়ে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি সব ডিসিকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, সব উপজেলায় বিদ্যমান সার্ভে খতিয়ান তথ্য বিশ্লেষণ, স্মার্ট ভূমি রেকর্ডস (ই-পর্চা) সিস্টেমের সঙ্গে তথ্য যাচাই, বর্তমান অবস্থা এবং পরবর্তী করণীয় নির্ধারণ করার লক্ষে উপজেলাভিত্তিক সার্ভে খতিয়ানের নিম্নলিখিত তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন।

“সার্ভে খতিয়ান তথ্য সরবরাহকালে আপনার জেলার অন্তর্ভুক্ত সব উপজেলার সর্বমোট খতিয়ান সংখ্যা, সিস্টেমে এন্ট্রিকৃত খতিয়ান সংখ্যা, এন্ট্রি হয়নি এমন খতিয়ান সংখ্যা এবং এন্ট্রিযোগ্য নয় এমন খতিয়ান সংখ্যা উল্লেখ করতে হবে। এরই মধ্যে বর্ণিত সূত্রে এ সংক্রান্ত একটি পত্র প্রেরণ করা হয়েছিল। তবে সব উপজেলা থেকে এখনও সব তথ্য পাওয়া যায়নি। “

এ অবস্থায় সার্ভে খতিয়ানের চাওয়া তথ্যগুলো সংযুক্ত এক্সেল শিট অনুসরণ করে সব উপজেলার জন্য প্রস্তুত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ দপ্তরে কুরিয়ার অথবা ই-মেইল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ