রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
জাতীয়

বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহায়ক নীতিমালা করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক : যেসব বিদেশি পর্যবেক্ষকরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়, তাদের জন্য যাতে সহায়ক হয় এমন পর্যবেক্ষক নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বরের মধ্যে বিদেশি পর্যবেক্ষক নীতিমালার খসড়া চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসি কর্মকর্তারা। বেলা ১১টায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, নীতিমালা যাতে পর্যবেক্ষকদের সহায়ক, ইউজার ফ্রেন্ডলি ও সুবিধা হয়—সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আবারও বসব। আরও কয়েকটা মিটিং লাগবে। এরপর খসড়া দেব। কমিশন তা অনুমোদন দিলে চূড়ান্ত করব।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, ‘বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা একদম প্রাথমিক একটা মিটিং করেছি। আরও কয়েকটা মিটিং লাগবে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। আজকে শুধু ব্রেইন স্টর্মিং হয়েছে, কোনো সিদ্ধান্ত আসেনি।’

বর্তমানে যে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা আছে, সেটা পর্যালোচনা করা হয়েছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘আগামী সপ্তাহে আবারও বসব।’

নীতিমালার কয়টি জায়গায় পরিবর্তন আসতে পারে— জানতে চাইলে অশোক কুমার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে খসড়া চূড়ান্ত করতে পারব। এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সেই অনুযায়ী অনুমোদন পেয়ে তাঁরা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবেন।’

বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, এনবিআর, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

ট্রানজিটে গিয়েও ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

জোহানেসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না, জানমাল রক্ষা করে: আইজিপি

সর্বশেষ পাওয়া সংবাদ