রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
জাতীয়

বায়ু দূষণের শীর্ষে বাগদাদ, ১৬ তে ঢাকা

কর্পোরেট সংবাদ ডেস্ক: বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ইরাকের বাগদাদ। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার বায়ু আজ সহনীয়। বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮৭ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৭৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি এবং শহরটির স্কোর হচ্ছে ১৭০। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ৮৭ অর্থাৎ এখানকার বায়ু মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ