রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
জাতীয়

ওমরাহ করতে সৌদি গেলেন ডিবি প্রধান হারুন

কর্পোরেট সংবাদ ডেস্ক: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৬ আগস্ট) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ আগস্ট সকালে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করেছি। আমি যেন সহিসালামতে ওমরাহ পালন করে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই দোয়া চাই। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিন।

গত বছরের ১৩ জুলাই ডিএমপি কমিশনার সই করা এক অফিস আদেশে হারুন অর রশীদকে ডিবিপ্রধানের দায়িত্ব দেয়া হয়। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার থেকে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

হারুন অর রশীদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ