শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রাখলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই মিয়ামিতে শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। বেঞ্চ থেকে মাঠে নেমে ফ্রি-কিক থেকে চমৎকার এক গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন অধিনায়ক লিওনেল মেসি।

চলমান টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ এবং সব মিলিয়ে বিশ্বকাপে তাঁর ১৯তম গোল। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর জর্ডানের বিপক্ষেও জালের দেখা পেলেন এই মহাতারকা।

আগের ম্যাচেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে বেঞ্চে ছিলেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে খেলা একাদশে ব্যাপক পরিবর্তন আনেন। আগের ম্যাচের একাদশ থেকে কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ধরে রেখে মোট ৯টি পরিবর্তন নিয়ে মাঠে নামে আলবিসেলেস্তেরা।

তা সত্ত্বেও ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল আর্জেন্টিনার হাতে। ডালাস কাউবয়েজ স্টেডিয়ামে উপস্থিত হাজারো আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসিয়ে ম্যাচের ১৯তম মিনিটে ডেডলক ভাঙেন জিওভানি লো সেলসো। তাঁর দুর্দান্ত এক বাঁকানো ফ্রি-কিক জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলাকে পরাস্ত করে জালে জড়ায়।

এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ডি-বক্সে ডিফেন্ডার মার্কোস সেনেসি ডাইভিং হেড করতে গেলে ফাউলের শিকার হন। ভিএআর (VAR) পর্যালোচনার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে জোরালো শটে ব্যবধান ২-০ করেন লাউতারো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গ্যালারিজুড়ে দর্শকদের মুখে একটাই দাবি ছিল—মেসিকে মাঠে নামানো হোক। ম্যাচের এক ঘণ্টা পর যখন মেসি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আর্জেন্টাইন রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে জর্ডানের হয়ে একটি গোল শোধ করেন মুসা আল-তামারি। তাঁর এই গোলে স্টেডিয়ামের আর্জেন্টাইন সমর্থকদের মাঝে কিছুটা নীরবতা নেমে আসে।

১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়ার লক্ষ্যে খেলছে আর্জেন্টিনা।

তবে ম্যাচের বয়স যখন ৮০ মিনিট, তখন ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটান মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে জর্ডানের জাল কাঁপান তিনি। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের সহজ জয় নিশ্চিত হয়।

গ্রুপ 'জে' থেকে আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে শীর্ষে থেকেই পরের পর্বে যাচ্ছে স্কালোনির দল। অন্যদিকে টানা হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া জর্ডানের জন্য এই ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আগামী ৩ জুলাই বিশ্ব র‍্যাংকিংয়ের ৬৭ নম্বরে থাকা চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে এই জয় আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ