রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড
advertisement
অর্থ-বাণিজ্য

হিলি স্থল বন্দরে জিরার কেজি ৬০০ টাকা

কর্পোরেট সংবাদ ডেস্ক: দিনাজপুর হিলি স্থলবন্দরের হিলি বাজারে জিরার দাম হ্রাস পাওয়ার ফলে প্রকার ভেদে ১ হাজার ১৫০ টাকা কেজি দরের জিরা বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। আগামীতে এ মসলার দাম আরও কমতে পারে বলে ব্যবসায়ীরা জানান।

গতকাল রোববার রাতে হিলি বাজারে ঘুরে জানা গেছে, গতবছর রমজান মাস শুরুর দিকে ৪০০ থেকে ৪৫০ টাকা দরে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ডিসেম্বর মাসে এই মসলা বিক্রি হচ্ছিল বাজারে ১ হাজার ১৫০ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন মোবাইল ফোনে বলেন, চলতি বছর ভারত থেকে জিরার আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। গত জানুয়ারি থেকে তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৫৫০ টাকা। বর্তমানে ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারসহ দিনাজপুর জেলায় পিয়াজের দামও কমতে শুরু করেছে। এখন দেশি পিয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবনা চলন বিল থেকে আমদানি করা পিয়াজ শুকনো ও মানসম্পন্ন হওয়ায় ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খবর বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ