রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাড়াল বাংলাদেশ বিমান

নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের সুবিধার্থে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি) ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

আজ রোববার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।

এতে বলা হয়, আগামী ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে এ সব অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।

এছাড়াও সিলেট ও চট্টগ্রাম রুটের যাত্রীরা বিমানের বৃহদাকার উড়োজাহাজগুলোতে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট বিমান কল সেন্টার ১৩৬৩৬ ও বিমান অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।

বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BGDEAL24 ব্যবহার করে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ