বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ রুবেল হোসেন (৩১) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশের সদস্যরা।

নিহত রুবেল উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়ীয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। পাঁচ বছর আগে একই এলাকার সদাই গ্রামের সখোয়াত হোসেন মন্ডলের মেয়ের সাথে সামাজিক ভাবে বিয়ে করেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।

নিহত রুবেলের বাবা আক্তার হোসেন জানান, রুবেল প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে সকালে বাড়ি থেকে উল্লাপাড়া পৌরশহরে আসতেন। স্ত্রী শহরের বিভিন্ন বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে। রুবেল সারাদিন শহরে ভাড়ায় ভ্যান চালাতো আবার প্রতিদিন সন্ধ্যায় তার স্ত্রীকে নিয়ে অটোভ্যানেই বাড়ি ফিরতেন। রোববার সকালে প্রতিদিনের মতো রুবেল তার অটোভ্যানে করে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর রাতে স্ত্রী বাড়ি ফিরলেও তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন পৌর বাস টার্মিনালের খালপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রুবেলের বাবা জানান, তার ছেলে মাদকাসক্ত ছিল।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে পৌরশহর এলাকায় অবস্থিত তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে নিহত রুবেল নামের অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার নিকট থেকে নেশা করার সামগ্রী, টাকা, মোবাইল ফোন ও অটোভ্যান উদ্ধার করে নিহতের বাবা আক্তার হোসেনের কাছে হস্তান্তর করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মুল রহস্য জানা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ