শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার পানিতে ডুবে মামাতো ফুফাতো ভাই-বোনের মৃত্যু জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের গভর্নের সাথে আইসিএসবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি
advertisement
সারাদেশ

সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৩০৬ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ, নগদ ১৪ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ জানায়, অধিনায়কের নির্দেশনায় গত ৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮)।

অভিযানে তাদের কাছ থেকে ২৬২ বোতল ফেয়ারডিল, ৪৪ বোতল স্ক্যাফ সিরাপ, মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে দাবি করা নগদ ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে জানানো হয়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ বহন করে ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এক সংবাদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

সর্বশেষ পাওয়া সংবাদ