বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার 3rd Quarter Un-Audited Financial Statements of Northern Islami Insurance PLC.
advertisement
সারাদেশ

ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আয়াস ময়মনসিংহ নগরের ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা আবির মিয়ার ছেলে।

নিহত শিশুর স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকা প্লাবিত হয়। এর প্রভাব পড়ে আবির মিয়ার বসতঘরেও। ঘরের মেঝেতে পানি জমে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশুর মামী রুমানা আক্তার বলেন, সারারাত বৃষ্টি হয়েছে। এতে আবিরের ঘরের মেঝেতে পানি উঠে। ঘটনার সময় শিশুটি ঘরেই ঘুমাচ্ছিল। হঠাৎ শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে এনে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।

এদিকে টানা সাড়ে আট ঘণ্টার ভারী বর্ষণে ময়মনসিংহ নগরের অধিকাংশ সড়ক ও আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভোররাত থেকেই সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড় ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি রাস্তায় উঠে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

জলাবদ্ধতার কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ