রবিবার, ১২ জুলাই ২০২৬
রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম
ঢাকার বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ ও গ্যাস: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ১৭ জেলায় ঝড়ের শঙ্কা নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার মহারণের মঞ্চ প্রস্তুত - সেমিফাইনালে চার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নরওয়েকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, নায়ক বেলিংহাম সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই রাতভর মুষলধারে বৃষ্টিতে ডুবল ঢাকা, সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তি
advertisement
কর্পোরেট

বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একটি প্রতিনিধিদল প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মো. কাউসার আলম এফসিএমএ এর নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসি-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। 

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- আইসিএমএবি-এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ, ট্রেজারার অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আইসিএমএবি-এর চলমান কার্যক্রম, কৌশলগত অগ্রাধিকার এবং দেশে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মাননীয় সচিবকে অবহিত করেন। এ সময় পেশাগত উৎকর্ষ সাধন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দেশের টেকসই অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

মাননীয় সচিব দেশের আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দক্ষ পেশাজীবী গড়ে তুলতে আইসিএমএবি-এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারি ও বেসরকারি—উভয় খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন। পাশাপাশি, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ