বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি ১৪ জুলাই প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
advertisement
সারাদেশ

ক্লাস না করেই শিক্ষকের বিরুদ্ধে বেতন উত্তোলনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঝাউল দারুল উলুম দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে স্কুল ফাঁকি দিয়ে নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।’

অভিযোগে জানা গেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন প্রধান শিক্ষকের কাছের মানুষ হওয়ায় ক্লাশ না করেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছে। গত ০৩-১০-২০২৩ তারিখে যোগদান করলেও তিনি কখনো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না বলে একাধিক অভিভাবক এ প্রতিবেদককে জানান। এতে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে ঝাউল দারুল উলুম দাখিল মাদ্রাসার একাধিক ছাত্রীরা জানান, গিয়াস উদ্দিন স্যার ঠিক মতো ক্লাসে আসে না। এর জন্য তার ক্লাসের পড়ায় আমাদের সমস্যা হচ্ছে। সে যদি ভালো ভাবে স্কুলে আমাদেরকে ক্লাস করাতো তা হলে আমাদের এ সমস্যা হতো না।

অভিযোগের সত্যতা স্বীকার করে সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন জানান, আমি রংপুরে থাকি। রংপুর থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে এসে ক্লাস করাতে হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম তাই স্কুলে আসতে পারিনি। তবে আমি নিয়মিত স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে আসতে পারিনা। তার মানে এই নয় যে আমি স্কুল না করেই নিয়মিত বেতন ভাতা উত্তোলন করি। অনিয়মিত স্কুলে আসেননি, ছুটি নিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি গনমাধ্যমকে জানান, স্যারের মোবাইল ফোনের মাধ্যমে মৌখিক ছুটি নিয়েছি।

এ বিষয়ে মাদ্রাসার সুপার আবুল হাশেম অভিযুক্ত শিক্ষিক গিয়াস উদ্দিনের পক্ষে সাফাই গেয়ে বলেন, আসলে গিয়াস উদ্দিন রংপুরে থাকেন। স্কুল থেকে রংপুর জেলা শহরের দুরত্ব বেশী হওয়ায় সে প্রতিদিন স্কুলে আসতে পারে না।

ঝাউল দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন,স্কুল ফাঁকির বিষয়টি আমার জানা নেই। তবে সে যদি নিয়মিত স্কুলে না আসে এটা তার অপরাধ। ম্যানেজিং কমিটি তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ