বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
ঘুমের সময় খাট থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা তারিখ ঘোষণা দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? প্রস্তুত হচ্ছে ৩ ভেন্যু - ১১ বছর পর বাংলাদেশে ফিরতে পারে এশিয়া কাপ মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট পুনর্বহাল: - আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনীর আপিল খারিজ বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা ২০২৬ ফিফা ফুটবল - যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জালিয়াতি ও দাদাগিরির’ বিস্ফোরক অভিযোগ ইরানের প্রেসিডেন্টের সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

নওগাঁ’য় ১৫ কেজি গাঁজা মাদক ব্যবসায়ী আটক

রহমতউল্লাহ আশিক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ’র বদলগাছী উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন র‍্যাব -৫ জয়পুরহাট এর সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে ১৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম সুভাষ কুজুর (৪০)।সে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির মাহমুদ গ্রামের বারতু কুজুরের ছেলে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। গত কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল। এক পর্যায়ে সুভাষ কুজু অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে এলাকায় ক্রয় বিক্রয় করছিল,এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এর নেতৃত্ব্বে শুক্রবার দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ কুজুকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরবর্তীতে ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ