মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
সারাদেশ

দুরপাল্লার বাস ছাড়েনি: কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: বিএনপির ঢাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি কক্সবাজারে। দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলও রয়েছে স্বাভাবিক।

পিকেটারদেরও চোখে পড়েনি শহরে। তবে সিটি কলেজ এলাকায় সকালে কয়েকজন পিকেটার দায়িত্ব পালন করতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তারা সরে পড়ে।

শহরজুড়ে র‍্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলা বিএনপির অফিসসহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে হরতালের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ